2:43 pm , January 29, 2020
কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ায় অপহৃত লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এস. এস. সি পরিক্ষার্থী মোসাঃ এনি আক্তারের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী গত ২০ জানুয়ারি অপহৃত হয়। ২৪ জানয়ারি শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে।
অপহৃত শিক্ষার্থীর সন্ধান দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও এলাকাবাসী আহসান দুয়ারী। উল্লেখ্য অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বাদী হয়ে ২৪ জানুয়ারি কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা করে।
