প্রতিভা বিকাশের জন্য খেলাধুলায় মনোযোগি হতে হবে– প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রতিভা বিকাশের জন্য খেলাধুলায় মনোযোগি হতে হবে- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক - ajkerparibartan.com
প্রতিভা বিকাশের জন্য খেলাধুলায় মনোযোগি হতে হবে– প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

2:33 pm , January 29, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, ‘শিশুদের প্রতিভার বিকাশ ঘটবে বলেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন। তোমাদের শুধু পড়াশুনা করলেই হবে না। প্রতিভার বিকাশ ঘটাতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা ও সফলতা অর্জন করতে হবে। আজকে তোমরা যারা প্রাথমিক পর্যায়ে ভালো খেলেছো, তোমরাই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এ দেশের সুমান অর্জন করবে। গতকাল বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিগত ১০ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলবাসির দীর্ঘ দিনের প্রত্যাশা পদ্মা সেতু নির্মান হচ্ছে। দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন অনেক শিল্প কারখানা গড়ে উঠছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘তোমাদের এখন আর চাকুরির জন্য অন্য অঞ্চলে যেতে হবে না। বরিশাল অঞ্চলে গড়ে ওঠা শিল্প কারখানায় তোমরাই চাকুরি করবে। সে জন্য তোমাদের পড়াশুনা করে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। অন্যথায় অন্য অঞ্চল থেকে আসা মানুষ এই অঞ্চলে চাকুরির সুযোগ করে নিবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এসএম ফারুক হোসেন। এছাড়াও বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা, উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী ও বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT