কলাপাড়ায় কলেজ শিক্ষার্থী আটক কলাপাড়ায় কলেজ শিক্ষার্থী আটক - ajkerparibartan.com
কলাপাড়ায় কলেজ শিক্ষার্থী আটক

3:18 pm , January 28, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ফেসবুকে পোষ্ট করায় মো. ইমন (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল আড়াইটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের তার বাড়ির সম্মুখ থেকে সে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ইমন সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উচ্চ মাধ্যমিক (কলা অনুষদ) এর দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বাদুরতলী গ্রামের মো. মাহবুবুর রহমান এর ছেলে।
কলাপাড়া থানার ওসি মো মনিরুল ইসলাম জানান, কলেজ ছাত্র ইমন তার ফেসবুক আইডি দ্বারা প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে গত রবিবার (২৬ জানুয়ারি) তার ফেইজবুক ফ্রেন্ড গ্রুপে পোষ্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে কলাপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগন জিজ্ঞাসাবাদ করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT