নগরীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নগরীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১ - ajkerparibartan.com
নগরীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১

3:13 pm , January 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুর হাই স্কুল ও কলেজ এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজি গাঁজা। মঙ্গলবার দুপুর ২টার দিকে অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সিরাজ গাজী (৪০), বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দি গ্রামের মো. আব্দুল জব্বার গাজীর ছেলে। র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সিরাজ গাজীকে আটক করা হয়। এই ঘটনায় র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. জিল্লুর রহমান বাদী হয়ে মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT