2:14 pm , January 26, 2020
নিজস্ব প্রতিবেদক॥ বিশিষ্ঠ সমাজ সেবক, জেলা আওয়ামী লীগ’র কোষাধ্যক্ষ ও ৪ নং মসজিদ বাড়ি ইউনিয়নের সাবেক কমিশনার মরহুম মফিজুল ইসলাম ঝন্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ জোহর পুলিশ নাইন আমবাগান এলাকায় তার নিজ বাস ভবনে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি হোসেন চৌধুরি, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা শ্রমিক লীগ এর সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির মতলেব, কাউন্সিলর এ টি এম শহিদুল্লাহ কবির, দৈনিক আজকের পরিবর্তন এর প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মরহুমের পূত্র তৌহিদুল ইসলাম সহ বরিশাল জেলা-মহানগর আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টিমার ঘাট জামে মসজিদ এর খতিব মাওলানা সরফুদ্দিন বেগ। প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ঝন্টু গত বুধবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে নগরীর বান্দ রোডেস্থ রাহাত আনোয়ার হাসপাতালে শেষ নি.শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
