পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে-ডিআইজি পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে-ডিআইজি - ajkerparibartan.com
পুলিশের অন্যায় আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে-ডিআইজি

2:55 pm , January 21, 2020

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী, এর পুঁজিদাতা, আশ্রয়দাতা, দালাল, তদবিরবাজ কাউকেই আমরা ছাড় দেব না। তিনি বলেন থানায় আগত মানুষের প্রতি সদয় হতে হবে। থানায় আসা সকলকে সেবা দিতে হবে। কেউ যেন সেবা না নিয়ে যেতে পারে না, সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে থানাই হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল। কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবে না, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে সে ক্ষেত্রে প্রমাণ পেলে তাকে চাকুরিচ্যুত, এমনকি তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি হুঁশিয়ারি প্রদান করে বলেন পুলিশের অন্যায় অচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বাবুগঞ্জ থানা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করা যায় তাহলে সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করা সম্ভব হবে। ডিআইজি বলেন, দেশে জঙ্গিবাদ যেভাবে মাথাছাড়া দিয়ে উঠেছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে, তবে একেবারে নির্মুল হয়নি। জঙ্গিবাদ নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে জঙ্গিবাদকে প্রশ্চয় দেওয়া যাবেনা সে ব্যাপারের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম বার)’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ’র সঞ্চালনায় ও ওসি মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য ডিআইজি শফিকুল ইসলাম এ সব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অবদুর রকিব, ফয়েজ আহম্মেদ, ইউএনও সুজিত হাওলাদার,জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এসএম ইকবাল,সম্পাদক কেএসএম মহিউদ্দিন মানিক,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু.আক্তার-উজ-জামান মিলন, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার,দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী,বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, শ্রমজীবী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, উপজেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT