2:55 pm , January 21, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নতুন দায়িত্ব গ্রহন করা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস কে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল জেলা ডিপ্লোমা মেডিকেল এ্যসোসিয়েশন ও বরিশাল জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী পরিদর্শক এ্যসোসিয়েশন নের্তৃবৃন্দ। গতকাল দুপুরে নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকায় অবস্থিত বিভাগীয় স্বাস্থ্য ভবনে উভয় সংগঠনের নের্তৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় ভারপ্রাপ্ত উপ পরিচালক ডাঃ আবদুল জব্বার হাওলাদার সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল উপস্থিত ছিলেন। ডিপ্লোমা মেডিকেল এ্যসোসিয়েশন এর নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ খ.ম জিল্লুর রহমান,সাধারন সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ সুব্রত হালদার,সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মহসিন সুজন প্রমূখ এবং জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী পরিদর্শক এ্যসোসিয়েশন নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি গিয়াস উদ্দিন,সহ সভাপতি বাবু ভূদেব চন্দ্র মৈত্র,নুরুল ইসলাম,সাধারন সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্যরা। উল্লেখ্য এ মাসের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রনালয় পদোন্নতি প্রদান কওে ডাঃ বাসুদেব কুমার দাস কে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক পদে নিয়োগ প্রদান করে।
