বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে বাগেরহাটকে হারিয়েছে বরিশাল বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে বাগেরহাটকে হারিয়েছে বরিশাল - ajkerparibartan.com
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে বাগেরহাটকে হারিয়েছে বরিশাল

2:53 pm , January 21, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ এর খেলায় বাগেরহাট জেলাকে ৪-১ গোলে পরাজিত করেছে বরিশাল জেলা দল। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার ষ্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। বিকেলে খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলপোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যায় বরিশালের সুমন। ২৭ মিনিটের মাথায় গোল পরিশোধের সুযোগ পায় বাগেরহাট দল। দলের পক্ষে রহিম বরিশালের জালে বল জড়িয়েও দেয়। তবে অফসাইডের ফাঁদে পড়ায় গোলটি পায়নি বাগেরহাট। এর পর প্রথমার্ধের ৩৫ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় বরিশালের অধিনায়ক মশিউর। ২-০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। এদিকে দ্বিতীয়ার্ধে শংকর ও সোয়েবের একটি করে গোল শুধু ব্যবধানই বাড়িয়েছে। তবে খেলা শেষের ৭ মিনিট আগে বাগেরহাটের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক শরীফ। অপরদিকে খেলোয়াড় সুলভ আচরণ না করায় বরিশালের রিয়ন ও বাগেরহাটের অনিককে প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দেখানো হয়।
তাছাড়া খেলার শেষ মুহুর্তে বরিশালের করা চতুর্থ গোল নিয়ে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে বাগেরহাট দল। এমনকি খেলার মধ্যে রেফারির গায়ে বল ছুড়ে মারেন বাগেরহাটের সবুজ। এজন্য তাকেও লাল কার্ড দিয়ে মাঠ থেকে বিদায় করা হয়।
সর্বশেষ ফলাফল অনুযায়ী পয়েন্ট টেবিলে এগিয়ে আছে বরিশাল জেলা। তারা পুর্ণাঙ্গ ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে পূর্বের ম্যাচেও পরাজিত বাগেরহাটের পয়েন্ট শূণ্য।
এদিকে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ এর আরও দুটি খেলা অনুষ্ঠিত হবে বরিশালে। দুটি খেলাই বরিশাল এবং ভোলা জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর একটি হবে ভোলা এবং অপরটি হবে বরিশাল স্টেডিয়ামে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT