মালিকের মারধরে আহত ইটভাটার দুই শ্রমিককে হাসপাতাল ছাড়ার হুমকি মালিকের মারধরে আহত ইটভাটার দুই শ্রমিককে হাসপাতাল ছাড়ার হুমকি - ajkerparibartan.com
মালিকের মারধরে আহত ইটভাটার দুই শ্রমিককে হাসপাতাল ছাড়ার হুমকি

3:18 pm , January 18, 2020

 

নিজস্ব প্রতিবেদক \ চরকাউয়ায় শ্রমিকদের মারধর করার পর আরো বেপরোয়া এমকেবি ব্রিকস’র মালিক সত্তার মুহুরী। গতকাল শনিবার সকালে দলবল নিয়ে হাজির হয় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই শ্রমিকের কাছে। বিভিণœ ভাবে তাদের ভর্তি বাতিল করে হাসপাতাল ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। সে চেষ্টায় ব্যর্থ হয়ে আহত দুই শ্রমিক হাসপাতাল ত্যাগ করার জন্য হুমকি দিয়েছে। হাসপাতাল না ছাড়লে আরো খারাপ পরিনতি হবে বলেও হুমকি দিয়েছে সত্তার মুহুরী। এদিকে ঘটনার পর শুক্রবার রাতে আহতদের পরিবার থেকে ট্রিপল নাইন (৯৯৯) নম্বরে কল দিয়ে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করলেও রাতেই আবার ছেড়ে দেয়া হয় তাদের। তবে আহতরা বাদী হয়ে মামলা করবে বলে জানা গেছে।
ইটের মান খারাপ হওয়ায় শুক্রবার বিকেলে চরকাউয়ায় এম কে বি ব্রিকসের দুই শ্রমিক সাখাওয়াত গাজী ও বশির সর্দার কে কাঠ ( গাছের টুকরা দিয়ে) এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন ইট ভাটা মালিক সত্তার মুহুরী। শরীরের বিভিন্ন স্থানে মারাতœক জখম হলেও তাদের কে চিকিৎসা নিতে বাধা দিয়ে ইট ভাটার মধ্যে আটকে রাখে। যদিও গভীর রাতে স্বজনরা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বন্দর থানা পুলিশ রহস্যজনকভাবে ইট ভাটা মালিকের পÿ নিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT