মেঘনা নদীতে ডাকাতের গুলিতে ৪ জেলে গুলিবিদ্ধ ॥ আটক ৪ মেঘনা নদীতে ডাকাতের গুলিতে ৪ জেলে গুলিবিদ্ধ ॥ আটক ৪ - ajkerparibartan.com
মেঘনা নদীতে ডাকাতের গুলিতে ৪ জেলে গুলিবিদ্ধ ॥ আটক ৪

3:00 pm , January 15, 2020

তজুমদ্দিন প্রতিবেদক ॥ তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে ডাকাতির সময় জলদস্যুর হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এসময় জেলেরা একত্রিত হয়ে ঘেরাও করে ৪ ডাকাতকে আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে জেলেদের হাত থেকে ৪ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। ডাকাত কবলিত জেলে সালাউদ্দিন মাঝী জানান, বুধবার ভোরে তজুমদ্দিনের নাগর পাটওয়ারীর চর সংলগ্ন মেঘনা নদীতে ১০/১২ জন ডাকাত ট্রলারে হানা দেয়। এসময় জেলেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে ডাকাতরা গুলি করে। ৪ ডাকাতকে জেলেরা আটক করলেও অন্যরা পালিয়ে যায়। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, সংবাদ পেয়ে গুলিবিদ্ধ চার জেলে মোঃ জসিম, ইউনুস, মোঃ বাচ্ছু, ও মহসিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ী উপজেলার সোনপুর ইউনিয়নে। গনধোলাইয়ের শিকার ও আটককৃত জলদস্যুরা হলো-লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষী গ্রামের জামাল উদ্দিনের পুত্র মোঃ শামীম (৩০), একইগ্রামের ওয়ারেছ মিয়ার পুত্র মোঃ ওসমান (২৫), চরগজারিয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র সোহেল (২৮) ও চরআবজাল গ্রামের আবুল কালামের পুত্র দিদার উদ্দিন (২৮)।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT