2:31 pm , January 13, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ ভা-ারিয়ার তিন ডায়গনষ্টিক সেন্টার থেকে অর্ধ-লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে র্যাব ওই অভিযান পরিচালনা করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম অশোক বিক্রম চাকমা জরিমানা আদায়ের নির্দেশ দেন। তাকে সহায়তা করেন ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. বেল্লাল হোসেন। জরিমানা দেয়া ডায়গনষ্টিক সেন্টার হলো- ফাতেমা ক্লিনিক এন্ড নাসিং হোম, লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে ফাতেমা ক্লিনিককে তিন হাজার, লাইফ কেয়ারকে এক হাজার ও মেডিকেয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব জানিয়েছে, ভা-ারিয়া পৌর এলাকায় কয়েকজন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার নামে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। এ খবরে অভিযান চালিয়ে ওই তিন ডায়গনষ্টিক সেন্টারের অপূর্ব কুমার হাওলাদার, বিশ্বজিত মৃধা ও মোঃ জহিরুল ইসলাম মামুন’কে আটক করা হয়। তারা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে ডায়গনস্টিক সেন্টার এর ব্যবসা করছে। ডায়াগনষ্টিক সেন্টারে ব্যবহার অনুপযোগী চিকিৎসার বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। তাছাড়া রোগীদের বিভিন্ন ভাবে হয়রানী, মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, বিভিন্ন সার্টিফিকেট না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় তাদের জরিমানা করা হয়। ব্যবহার অনুপযোগী চিকিৎসার সরঞ্জমাদি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
