3:05 pm , January 4, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দেড়শত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ওই কম্বল বিতরন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বরাদ্ধ হওয়া কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুর রকির, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম ও ম্যানেজিং কমিটির সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।
