বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা - ajkerparibartan.com
বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

2:51 pm , January 1, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ নতুন বছরের প্রথম দিনেই বিনা মূল্যে নতুন বই পেয়ে উচ্ছাসিত দক্ষিণাঞ্চলের প্রায় সোয়া ২ কোটি শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে দিনভর আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পাঠ্য বই তুলে দেয়া হয়। আর এই বই উৎসবকে ঘিরে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের স্কুল গুলোতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসব হয়। উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এর আগে সকাল ৯টায় নগরীর বটতলা এলাকাধিন নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সকাল ১০টায় রূপাতলী হাউজিয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত উচ্চ বিদ্যালয়ে, সকাল ১১টায় কাউনিয়ায় শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সকাল সোয়া ১১টায় বটতলা হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিকেল সাড়ে ৩টায় নগরীর বটতলা আদম আলী হাজী লেনে গ্লোবার ইন্টারন্যাশনাল স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উল্লেখ্য, বছরের প্রথম দিনে বরিশাল বিভাগে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ীসহ সকল স্তরের শিক্ষার্থীদের মাঝে ২ কোটি ২২ লাখ ৭২২ কপি নতুন বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক স্তরে ৫৩ লাখ ৯৯ হাজার ১৯ কপি বই এবং মাধ্যমিক স্তরে ১ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৭২২ কপি। বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল আঞ্চলিক পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন ও প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক এসএম ফারুক জানান, ‘বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও ভোলা জেলায় প্রাক-প্রাথমিকে ১ লাখ ৯৪ হাজার ৩৮৫ কপি, প্রাথমিক পর্যায়ে (১ম-৫ম শ্রেণি) বাংলা ভার্সনে ৫১ লাখ ৯৭ হাজার ১৮৫ এবং ইংরেজি ভার্সনে ৭ হাজার ৪৪৯ কপি, মাধ্যমিক পর্যায়ে ৩০ লাখ ৮২ হাজার ৯৩০ কপি, এসএসসি ভোকেশনালে ৪৮ হাজার ৮৩৫ কপি, দাখিল পর্যায়ে ৮ লাখ ৩৩ হাজার ৩০০ কপি ও দাখিল ভোকেশনাল স্তরে ৩ হাজার ৭০০ কপি, ইবতেদায়ীতে ৪ লাখ ২১ হাজার ৯০০কপি, ইংলিশ ভার্সনে ৬ হাজার ৭৩১ কপি, কারিগরি স্তরে (ট্রেড) ১৮ হাজার ৪৮৪ কপি ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৪৮১ কপি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT