জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে চেম্বার অব কমার্স জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে চেম্বার অব কমার্স - ajkerparibartan.com
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে চেম্বার অব কমার্স

3:08 pm , October 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ। আগামী ২৩ নভেম্বর বরিশাল ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেয়া হবে। রোববার রাতে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ’র এক সভায় এ সিদ্বান্ত নেয়া হয়েছে। বরিশাল ক্লাব কনফারেন্স কক্ষে সন্ধ্যা সাতটায় ওই সভা হয়। বরিশালের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানো, নিরাপত্তা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু। সভায় এফবিসিসিআই’র পরিচালক মঈনউদ্দীন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় সিদ্বান্ত অনুযায়ী জাতীয় পর্যায়ে কৃতিত্ব অজর্নকারী শিক্ষার্থীদের উৎসাহ সহযোগিতা দেয়ার জন্য তাদের সংবর্ধনা দেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT