2:57 pm , October 22, 2019
কলাপাড়া প্রতিবেদক ॥ “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়”এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পায়রা বন্দর নির্মানে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের স্বাবলম্বী করতে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত উন্নয়ন সংস্থা ডরপ এর উদ্যোগে কলাপাড়া পৌরশহরে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি খেপুপাড়া ইসষ্টিটিউট অব ইনফরমেশন টেকনলোজি প্রাঙ্গন থেকে শুরু হয়ে কলাপাড়া পৌরশহর প্রদক্ষিণ করে। র্যালীতে প্রশিক্ষনার্থী শতাধিক ড্রাইভারসহ এনজিও ‘ডর্প’ এর টিম লিডার জেবা আফরোজা, সৈয়দ নজমুল আহসান প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিরাপদ সড়কের দাবিতে একটি শোভাযাত্রা বের হয়। উন্নয়ন সংস্থা পাথওয়ের সহযোগীতায় কুয়াকাটা পৌরসভা থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা প্রেসক্লাবে এসে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক অনন্ত মুখার্জী।
