কমিউনিটি পুলিশিং অপরাধ প্রবনতা কমাবে কমিউনিটি পুলিশিং অপরাধ প্রবনতা কমাবে - ajkerparibartan.com
কমিউনিটি পুলিশিং অপরাধ প্রবনতা কমাবে

3:19 pm , October 20, 2019

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, কমিউনিটি পুলিশিং এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও সাধারণ মানুষ মিলে মিশে কাজ করা। অপরাধ প্রবনতা কমাতে কমিউনিটি পুলিশিং বাংলাদেশে বেশ কার্যকর হয়েছে। বিশ্বের অনেক দেশে কমিউনিটি পুলিশিং বেশ সুনাম কুড়িয়েছে। তিনি গতকাল বরিশাল থেকে প্রকাশিত সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের সাথে তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। পুলিশ কমিশনার বলেন, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশের প্রতিনিধি রয়েছে। যাদের মাধ্যমে অপরাধ ও অপরাধের মূল উৎপাটন করা সহজ হবে। তিনি কমিউনিটি পুলিশের প্রতিটি সদস্যকে যথাযথভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৬শে অক্টোবর বঙ্গবন্ধু উদ্যানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হবে। দিবসটি সফল ও সার্থকভাবে পালনের জন্য এবং জনসম্পৃক্ততা বাড়ানের লক্ষ্যে স্থায়ী পত্রিকার মালিক ও সম্পাদকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিচিং, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর মল্লিক, দৈনিক দক্ষিণাঞ্চলের সম্পাদক এস.এম ইকবাল, শাহানামা সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম, আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, বরিশাল বার্তার প্রধান সম্পাদক আজাদ আলাউদ্দিন, সকালের বার্তা পত্রিকার সম্পাদক শেখ শামীম, বরিশালের আজকাল’র ব্যবস্থাপনা সম্পাদক শারমিন আক্তার, দক্ষিণাঞ্চলের বার্তা সম্পাদক আসাদুজ্জামান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT