বিশ্ব মান দিবসে আলোচনা সভা বিশ্ব মান দিবসে আলোচনা সভা - ajkerparibartan.com
বিশ্ব মান দিবসে আলোচনা সভা

3:01 pm , October 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন এই শ্লোগান নিয়ে নগরীতে অনুষ্ঠিত হয়েছে ৫০ তম বিশ্ব মান দিবস। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসন বরিশাল ও বিএসটিআই বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস.এম. অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌইিদুজ্জামান পাভেল, বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খান, এ্যাডঃ হিরন কুমার দাস মিঠু, সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল। আলোচনা সভায় অতিথিরা ৫০ তম বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT