আ’লীগ ক্ষমতায় এসে অসহায়দের মুখে হাসি ফুটিয়েছে – এমপি শাওন আ’লীগ ক্ষমতায় এসে অসহায়দের মুখে হাসি ফুটিয়েছে - এমপি শাওন - ajkerparibartan.com
আ’লীগ ক্ষমতায় এসে অসহায়দের মুখে হাসি ফুটিয়েছে – এমপি শাওন

3:28 pm , August 8, 2019

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশের গরীব অসহায়দের মুখে হাসি ফুটিয়েছেন। আর বিএনপি ক্ষমতায় এসে এতিমের টাকা লুট-পাট করেছে। যারা ক্ষমতার অপব্যবহার করে গরীবের টাকা লুটপাট করেছে আজ তারা শাস্তি ভোগ করছে। বৃহস্পবিার লালমোহন পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কালে এমপি শাওন এসব কথা বলেন। এর আগে সকালে লালমোহন চৌরাস্তা মোড়ে নিরাপদ চিকিৎসা চাই ও লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালীতে অংশ গ্রহণ করেন এমপি শাওন। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বাত্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের সাথে দেশের সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। বাড়ির আঙ্গীনাসহ সব জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT