3:03 pm , July 15, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনে দেশের অনলাইন ‘ রূপালী বার্তা’ ডটকম এর বরিশাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় নগরীর গোড়াচাঁদদাস রোডস্থ রোকেয়া মঞ্জিল এর নিচতলায় নতুন এই কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন রূপালী বার্তা’র প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ সৈয়দ জাহিদ হোসেন, প্রকাশক ডাঃ কাজী তৌকিয়া রহমান, সম্পাদক জিয়াউল আহসান খান (সিপু), প্রধান সম্পাদক ডাঃ কে.এম জাহিদুল ইসলাম, উপদেষ্টা ডাঃ আলী হাসান,বিডি বুলেটিন এর প্রকাশক ও সম্পাদক কাজী আফরোজা, মাসুদ খান বাবু , মুলাদী জোনের বার্তা প্রধান নজিবুর রহমান ভুইয়া(কামাল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী বার্তা এর প্রকাশক ডাঃ কাজী তৌকিয়া রহমান। ফিতা কেটে উদ্বোধনের পরে অতিথিবৃন্দ সাইট ভিজিট করেন। এ সময় তারা বলেন, অনলাইন নিউজ পোর্টাল ‘রূপালী বার্তা’ একটি ভিন্ন ধারার অনলাইন। মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দেশ ও জাতির কল্যাণে এই সাইটটি অগ্রনী ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
