জামাতাকে শিকলে বেধে নির্যাতন ॥ শাশুড়ি আটক জামাতাকে শিকলে বেধে নির্যাতন ॥ শাশুড়ি আটক - ajkerparibartan.com
জামাতাকে শিকলে বেধে নির্যাতন ॥ শাশুড়ি আটক

3:18 pm , June 22, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শ^শুর বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে নির্যাতনের শিকার জামাতাকে উদ্ধার করেছে পুলিশ। শিকলে বেধে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে শাশুরীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকায়। ঘটনার শিকার জামাতা হলো-সজিব বেপারী (২২)। সে মুলাদী উপজেলার মৃধার হাট গ্রামের কামাল বেপারীর ছেলে। আটক শাশুরী হলো-রহিমা বেগম। সে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার সবুজ হাওলাদার স্ত্রী। নির্যাতনের শিকার সজিব বেপারী অভিযোগ করে বলেন, এক বছর পূর্বে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার বৃষ্টি আক্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে স্বামীর বাড়িতে যেতে না দিয়ে নিজের বাড়িতে আটকে রাখে শাশুরী রহিমা বেগম। শনিবার দুপুর ১টার দিকে স্ত্রী-সন্তানকে বাড়িতে নিয়ে যাবার জন্য শ^শুর বাড়িতে আসে সে। এ সময় শাশুরি বাধা দেয়। তার বাঁধা উপেক্ষকা করে নিয়ে যেতে চাইলে শাশুরী ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে জামাতা এক সন্তানের জনক সজিবকে অকথ্য ভাষায় গালাগাল ও পরে তাকে শিকল দিয়ে ঘরের মধ্যে বেধে রাখেন শাশুরী রহিমা।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. নূরুল ইসলাম বলেন, ওই যুবককে বিকাল ৪টা পর্যন্ত ঘরের মধ্যে শিকল দিয়ে বেধে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিকলবন্দি অবস্থা থেকে সজিবকে উদ্ধার করে।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে জামাতে শিকলে বেধে নির্যাতনের অপরাধে শাশুরী রহিমা বেগমকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। নির্যাতনের শিকার সজিব মামলা করতে চাইলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT