3:02 pm , June 13, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ভাতিজার হাতে চাচা আহত। চাচার দায়ের করা মামলায় ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের জলিল মোল্লার সাথে বাড়ির জায়গা নিয়ে তার ভাই বেলায়েত মোল্লার সাথে বিরোধ চলে আসছিলো। সোমবার জলিল মোল্লা বাড়িতে ঘর তুলতে গেলে বেলায়েতের ছেলে (ভাতিজা) ওমর মোল্লা ও তার লোকজন তাতে বাধা দেয়। উভয়ের বাক বিতন্ডার এক পর্যায়ে ভাতিজা ওমর চাচা জলিলের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এসময় জলিলের কাছে থাকা নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। হামলায় জলিলের তিনটি দাঁত ভেঙ্গে যায়। ওই ঘটনায় আহত জলিল মোল্লা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের করেন, ওই মামলায় প্রধান অভিযুক্ত ভাতিজা ওমর মোল্লা (২৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
