3:02 pm , June 12, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ মায়ের কাছ থেকে জোড় পূর্বক জমি লিখে নিয়ে তা বিক্রি করে নিজ বাড়িতে দ্বিতল বিল্ডিং করে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকে ভূমিদস্যু ছেলে ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃদ্ধ মাকে বাইরে টিনের ছাপড়া দিয়ে কাঠের মাচা (মাইচ্চা) করে পরিত্যাক্ত ঘরে রাখা ভূমি দস্যু ইউনুস গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের পর এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। স্থানীয় এলাকার মানুষ তার বিরুদ্ধে জমি দখল, রেকর্ড করানোর জন্য টাকা নেয়া, স্থানীয়দের প্রশাসন দিয়ে হয়রানি, প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোসহ অনেক অপকর্ম রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও এলাকায় রয়েছে তার বিরুদ্ধে চুরির অভিযোগ।
