পবিপ্রবি’র উপাচার্য সহ ৭ জনের বিরুদ্ধে মামলা পবিপ্রবি’র উপাচার্য সহ ৭ জনের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
পবিপ্রবি’র উপাচার্য সহ ৭ জনের বিরুদ্ধে মামলা

2:54 pm , May 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকোশল বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপকের উচ্চতর গ্রেডের বেতন প্রদান না করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৭ জনকে বিবাদী করে মামলা করা হয়েছে। গতকাল সোমবার সুবিধা বঞ্চিত সহকারী অধ্যাপক জালাল উদ্দিন বাদী হয়ে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি শুনানির জন্য অপেক্ষমান রাখেন। মামলার অন্যান্য বিবাদীরা হলো, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য, উপ-উপচার্য, রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব), বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। মামলা সুত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক জালাল উদ্দিন জনতা কলেজকে কৃষি কলেজে রুপান্তর ও কৃষি কলেজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুপান্তর করার কাজে কনভেনার হিসাবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকা অবস্থায় ১৯৯৬ সালে ১৬ এপ্রিল সহকারী অধ্যাপক পদে পদন্নতি পেয়ে ২০০৫ সালে ১ আগষ্ট এলপিআরএ যান। বাংলাদেশের গেজেটের অতিরিক্ত সংখ্যা অনুযায়ি কোন স্থায়ী কর্মচারী পদন্নতি ব্যাতিরেকে ১০ বছর একই পদে চাকরি করলে সয়ংক্রিয় ভাবে ১১ তম বছরে উচ্চতর গ্রেডে বেতন পাবে। জালাল উদ্দিন ৯বছর ৩ মাস ১৪ দিন একই পদে চাকরি করায় সে উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার অধিকারী। বিভিন্ন সময় বিবাদীদের কাছে উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার আবেদন জানালে ঘুরাঘুরি শুরু করে। গত ৭ এপ্রিল বিবাদীদের বরাবরে আইনী নোটিশ দেওয়ার পরও তারা কোন পদক্ষেপ না নিলে ২ মে তিনি বিবাদীদের কার্যালয়ে যান। ওই দিন তাকে উচ্চতর গ্রেডে বেতন দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হলে গতকাল মামলা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT