3:03 pm , April 29, 2019
কুয়াকাটা প্রতিবেদক ॥ কলাপাড়ায় দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শ্রমিকলীগ নেতা মো.নাহিদ আকল (৪৬) ও তার ভাইর ছেলে ইব্রাহিস আকন (২৮) গুরুতর জথম হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সোমবার বিকালের দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর টোল ঘর সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। অহত ওই দু’জকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত নাহিদ জানান, সে মৎস বন্দর মহিপুর থেকে মোটরসাইকেল যোগে হাট বাজার ইজারার টাকা নিয়ে উপজেলা পরিষদে আসতে ছিলাম। শেখ কামাল সেতুর টোল ঘরে আসার পূর্ব মূহুর্তে পিছন থেকে আসা দুইটি মোটরসাইকে ৫/৬ জনের দুর্বৃত্ত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং সাথে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
