3:25 pm , April 18, 2019
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের কে,এম, লতিফ সুপার মার্কেটের মোঘল কিচেন চাইনিজ রেঁস্তোরায় এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক বর্তমান পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদারকে সভাপতি ও দৈনিক মানবকন্ঠ ও আজকের পরিবর্তন পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি শাকিল আহমেদ কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি মোঃ জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ জিলুর রহমান, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, ইত্তেফাক প্রতিনিধি রফিকুজ্জামান আবির, বাংলাদেশের খবর পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি এস.এম আকাশ, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শাহাদাৎ হোসেন বাবু, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি জুলফিকার আমিন সোহেল, আলোর সময়ের প্রতিনিধি আবুল কালাম আজাদ ও যায়যায়দিন পত্রিকার মোস্তফা কামাল বুলেট। উলেখ্য, কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
