3:05 pm , April 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় যৌতুকলোভী স্বামীকে ১৩ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ দন্ড দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতেখার আহমেদ। রায় ঘোষনার সময় সুজন হাওলাদার আদালতে উপস্থিত ছিলো। সে চন্ডিপুর গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৪ নভেম্বর বাকেরগঞ্জ কালেঙ্গা গ্রামের চায়না বেগমকে বিয়ে করে সুজন। বিয়ের পর তাদের একটি সন্তান হয়। এরপরে থেকেই যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে। এতে অপারগতা প্রকাশ করলে চায়নাকে মারধর করে তাড়িয়ে দেয় সুজন। ২০১৭ সালের ১০ নভেম্বর শ্বশুড় বাড়ি গিয়ে পুনরায় যৌতুকের দাবীতে মারধর করলে ১৪ নভেম্বর চায়না বাদী হয়ে আদালতে মামলা করে। মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই আদেশ দেন।
