2:55 pm , April 13, 2019
প্রতিবেদক ॥ ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে নগরীতে পৃথকভাবে তিন সংগঠনের আয়োজনে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন ঘন্টাব্যাপী মানববন্ধন করে। সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন বরিশালের আহ্বায়ক ও মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর শাহ্ সাজেদা, আনোয়ার জাহিদ ও রহিমা সুলতানা কাজল প্রমুখ। বক্তারা বলেন, ‘নারী ও শিশুর নিরাপত্তা দিন দিন শিথীল হয়ে ভয়ংকর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। প্রতিবাদী ছাত্রী নুসরাতকে যেভাবে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মদদে পুড়িয়ে হত্যা করা হয়েছে যা জাহেলিয়ার যুগের কথা মনে করিয়ে দেয়। বক্তারা আরো বলেন, সরকার ইতিমধ্যেই নুসরাত হত্যার বিচারের বিষয়ে অনেক আন্তরকিতা দেখিয়েছে। মানববন্ধন থেকে ওই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী জানানো হয়। কোন দুস্কৃতিকারী যাতে নুসরাত হত্যার বিচার বিঘিœত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দৃষ্টান্তমূলক বিচার হলে সমাজে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। সারা দেশে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী নেত্রী ও বিসিসি’র সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, নিগার সুলতানা হনুফা, নারী সংগঠক সনিয়া আক্তর মুনা, সুমাইয়া পিঙ্কি, মহিলা পরিষদ সাধারন সম্পাদক পূস্প চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, সনাক বরিশাল জেলার সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, রহিমা সুলতানা কাজল, শুভংকর চক্রবর্তী, রনজিৎ দত্ত, জেলা জাসদ সাধারন সম্পাদক এ্যাড. আঃ হাই মাহাবুব, গনফোরাম জেলা কমিটির সভাপতি এ্যাড. হিরন কুমার দাশ মিঠু, মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের সভাপতি ও বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, নাঠ্যকার নাজমুল হোসেন আকাশ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।
এর আগে বেলা ১১টায় ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- ইউনাইটেড কমিউনিস্টলীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযুদ্বা অধ্যাপক আঃ সত্তার, বরিশাল গণনাট্য সংস্থার মহানগর সাধারন সম্পাদক অধ্যাপক বিরেন্দ্রনাথ রায়, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, জেলা গণনাট্য সংস্থার সভাপতি অধ্যাপক শাহ্ আজিজুর রহমান, উপাধক্ষ্য হারন-অর-রসিদ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি স্বপ্না দাস, সমাজতান্ত্রি ছাত্র ফ্রন্টের সভাপতি শন্তু মিত্র। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে নুসরাতের হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করার দাবী জানিয়ে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেন বরিশাল মহানগর মানবাধিকার কমিশন। এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি সাবেক অধ্যাক্ষ স.ম. ইমানুল হাকিম, সাধারন সম্পাদক আবু মাসুম ফয়সাল, যুগ্ম সম্পাদক মাহফুজ পারভেজ, আঃ সোবহান পান্না সহ সংগঠনের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিএম কলজের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা ১১ টায় ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করা হয়। যা ক্যাম্পাসসহ সামনের সড়ক প্রদক্ষিন করে।
