বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান - ajkerparibartan.com
বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

3:03 pm , April 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিএরটিএ কার্যালয়ে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছে দূর্নীতি দমন কমিশন (দূদক)। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার পর বরিশাল জেলা প্রশাসক কার্য্যালয়েরে তৃতীয় তলার অবস্থিত বিআরটিএ কার্য্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দূদক কর্মকর্তাগন সেখানে প্রায় ২ ঘন্টা অবস্থান করেন। এ সময় ঘূষ চাওয়ার অভিযোগে বিআরটিএ এর সিল মেকানিক্যাল পদে কর্মরত ১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপ-পরিচালককে লিখিত চিঠি দেয় দূদক কর্মকর্তারা। অভিযানে দূদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, সহকারি পরিচালক কমল চক্রবর্তী, ডিএডি মো. আল-আমিন উপস্থিত ছিলেন। ডিএডি মো. আল-আমিন বলেন, একটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গাড়ির ফিটনেসের জন্য এক ব্যক্তির কাছ থেকে দেড়শ’ টাকা জোরপূর্বক ঘূষ নেয়া হয়। বিআরটিএ এর সিল মেকানিক্যালের দায়িত্বে থাকা মোজাম্মেল হোসেন এ টাকা দাবী করেন। ঐ ব্যক্তি ১ হাজার ২’শ টাকা নিয়ে এলেও মোজাম্মেল তাকে ফিটনেস না দিয়ে ফেরত পাঠিয়ে দেন। গোপনে এ খবরটি জানতে পেরে অভিযান পরিচালনায় এসে বিষয়টির সত্যতা পেয়েছি। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য আমরা লিখিতভাবে বিআরটিএ এর উপ-পরিচালক মো. মহসিনকে জানিয়েছি। বিআরটিএ এর উপ-পরিচালক মো ঃ মহসীন জানান, অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আমার দপ্তরের সহকারী পরিচালক এ সকল বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন। অভিযানের সময় অভিযুক্ত মোজাম্মেল সটকে পড়ে। দীর্ঘসময় সে দপ্তরে অনুপস্থিত থাকার পরেও তাকে জিজ্ঞাসাবাদ করে দূদক কর্মকর্তারা। মোজাম্মেল হোসেন তাদের এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। তবে এ সময় বিআরটিএ এর সহকারী পরিচালক দেবাশীষ অভিযুক্ত মোজাম্মেলের পক্ষে অবস্থান নিয়ে তার ঘূষ চাওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে খোজ নিয়ে জানাগেছে, অভিযুক্ত মোজাম্মেল দীর্ঘ ১৫ বছর এ পদে এখানে কর্মরত রয়েছেন। বিআরটিএএর আওতায় যে কোন গাড়ীর ফিটনেস নেয়ার জন্য ১ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘূষ গ্রহন করেন তিনি। এ ঘূষের টাকার বিনিময়ে ঝুকিপূর্ন ও ফিটনেসবিহীন যানবাহনকে বৈধতা দেয়া হয়। আর টাকার ভাগ দেয়া হয় উর্ধতন কর্মকর্তাদের। অনেক সময় ফিটনেসের নামে যানবাহন ও গনপরিবহন প্রদর্শনের নামে কার্য্যালয়ের সামনে নিয়ে আসতে বাধ্য করা হয়। এরপর যানবাহন মালিকদের সময়ক্ষেপন করে বসিয়ে রাখা হয়। এতে ট্রিপ মিস হওয়ার ভয়ে যানবাহন মালিকরা ফিটসেন সঠিক থাকলেও ঘূষ দিতে বাধ্য হয়। দির্ঘদিন ধরে এ অনিয়ম চলে আসছে বিআরটিএ অফিসে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT