3:12 pm , April 7, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ প্রথমবারের মতো একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্ধোধন হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় প্রথমবারের মতো ১০ একর জমির উপর প্রতিষ্ঠিত বেসরকারী সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ’র চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাহমুদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন তাপস, পরিচালক অধ্যাপক ডা. রনজিৎ খাঁ, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও হালিম রেজা মোফাজ্জেল, শের-ই বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক, অধ্যাপক ডাঃ জহিরুল হক মানিক, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. এসএম সরোয়ার, ডাঃ বিপ্লব কুমার দাস, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন, সাউথ এ্যাপোলো ডায়াগনিষ্টক প্রাঃ লিঃ’র চেয়ারম্যান মাহাবুবুর আলম, মহসিনা শহীদ, পরিচালক ও রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ার হোসেন, পরিচালক ও আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ নজরুল ইসলাম, এ্যাডভোকেট ইদ্রিস মিয়া সবুজ, শারমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শেষ দিকে ফলক উন্মোচন এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্ধোধনের মধ্যে দিয়ে সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্ধোধন করেন মেয়র সাদিক আবদুল্লাহ। প্রায় ১০ একর জমির উপর প্রতিষ্ঠিত সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের প্রথম বেসরকারী স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠান। ১০তলা ভিতের উপর নির্মিত ৩ তলা ভবনে আপাতত ১শ’ আসনের মেডিকেল কলেজ এবং আড়াই শ’ শয্যার হাসপাতাল কার্যক্রম চালু করার কথা জানান মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন তাপস। নগরীর ৫০ জন বিশিস্ট চিকিৎসক, ব্যবসায়ী এবং রাজনীতিক এই সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা করেন।
