3:32 pm , April 6, 2019
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় আজ শনিবার বিকেলে বাউল সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের কে, এম, লতিফ সুপার মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সদস্যদের সর্বসম্মতিক্রমে ডাঃ এইচ, এম, এম নজরুল ইসলাম (মজিবর) কে সভাপতি ও রফিকুল ইসলাম শিশু ফকিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মোঃ বজলুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ বাচ্চু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন বাউল স্বপন দেওয়ান, তাজেনুর আক্তার, সজল দেওয়ান, জুয়েল ও কালাম প্রমুখ।
