ভা-ারিয়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক ভা-ারিয়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
ভা-ারিয়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

2:49 pm , April 5, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় বাদল খলিফা (৩৫) ও আজাদ হাওলাদার (১৯) নামের দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর- মঠবাড়িয়া সড়কে চরখালী শহদী খা বাড়ীর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। সেময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃদের মধ্যে উপজেলার নদমুলা গ্রামের এসকান্দার খলিফার ছেলে বাদল খলিফা ও দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মৃত আঃ সোবাহান হাওলাদারের ছেলে আজাদ। ভান্ডারিয়া থানার এস.আই কাইয়ুম হোসেন জানায় বাদল খলিফা দীর্ঘদিন মাদক ব্যবসায় করে আসছে তার কাছে ক্রেতা সেজে বাদাল কাছ থেকে ২০০ পিস ইয়াবা ক্রায়ের কথা জানালে ফাঁদ পেতে ইয়াবা ক্রায় করার সময় তাদেরকে পুলিশ আটক করে এসময় অন্য অরেক জন পালিয়ে যায়। আটক কৃতদের কাছ থেকে ৩০ পিজ ইয়াবা উদ্ধার করা হয়। বাকী মাদক গুলি রাস্তায় ফেলে দেয় এসময় একটি ট্রাকে ওই ইয়াবা গুলি রাস্তায় ফিসে যায়। ভান্ডারিয়া থানা অফিসার ইন চার্জ মোঃ শাহাবুদ্দিন জানায় বাদল খলিফা একজন মাদক ব্যবসায়ী ইতিপূর্বে তিনি মাদকসহ বেশ কয়েক আটক হলেও জেল থেকে মুক্তি পেয়ে পুনরায় আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরে। তার বিরুদ্ধে এস.আই কাইয়ুম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(১) স্মরনি ক্রমিক নং ১০(ক) ধারায় মামলা হয়। তাকে শক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT