3:17 pm , April 3, 2019
বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে শাহ আলম হাওলাদার (৪২) নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহ আলম উপজেলার কেশবপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকার মৃত মোখলেছুর রহমান হাওলাদারের পুত্র। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে বাউফল থানায় একটি মামলা হয়েছে। বাউফল থানার এসআই মৃনাল কান্তি সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর এলাকার নিজ বাড়ির পাশের একটি আখ ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় খেতের ভিতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকেই বিক্রির পাশাপাশি গাজাঁ চাষও করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (ক) ধারায় মাদক উৎপাদন ও চাষ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
