3:22 pm , March 25, 2019
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে গাগুরিয়া আশ্রায়ন প্রকল্পের ভূমিহীনদের মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাগুরিয়া গ্রামে ২২ একর ৮০ শতাংশ জমির উপর নির্মিত আশ্রায়ন প্রকল্পে দীর্ঘদিন যাবত ১৮০টি পরিবার বসবাস করে আসছেন। কিছুদিন যাবত আনোয়ার হোসেন বাবুল মোল্লা, ফারুক হাওলাদার ও নিজাম উদ্দিন নামের তিন ব্যক্তি তাদের বাহীনি নিয়ে ভূমিহীন পরিবারদের জমি দখলের পায়তারা করছে এবং আশ্রায়ন প্রকল্পের জমিতে থাকা গাছপালা কেটে ভূমিহীনদের নামে দেওয়া জমি দখল করে নিয়েছে বলে জানান তারা। গতকাল সকাল ১০টায় ভূমিহীন ১৮০টি পরিবারের সদস্যরা উপজেলা চত্বরে উপস্থিত হয়ে আনোয়ার হোসেন বাবুল, ফারুক হাওলাদার ও নিজাম উদ্দিন গংদের হাত থেকে জমি রক্ষার দাবীতে মানববন্ধন শেষে ২২ একর ৮০ শতাংশ ।
জমি বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়ের কাছে স্মারকলিপি প্রদান করেণ।
