3:28 pm , March 20, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ তালাক দেয়ার পরেও স্ত্রীকে ধর্ষনের অভিযোগে জেলা শ্রমিক দলের এক সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার স্ত্রী সাবেক ইউপি সদস্য বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ মামলাটি শুনানীর জন্য অপেক্ষমান রাখেন। মামলায় অভিযুক্ত সাইফুল ইসলাম নগরীর কালীবাড়িরোডের খোকার গ্যারেজ সংলগ্ন মমতাজ ভিলার ভাড়াটিয়া এবং জেলা শ্রমিক দলের সদস্য। মামলা সুত্রে জানাগেছে, গত বছরের ২৩ জুলাই হালিমা খাতুনকে বিয়ে করে সাইফুল। পরে মানসিক ও শারীরিক নির্যাতন করার কারনে ১৬ সেপ্টেম্বর সাইফুলকে তালাক দিয়ে অনত্র বিয়ে করে সে। গত ৯ মার্চ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ী থেকে সদর রোডে আসার পথে অমৃতলাল কলেজের সামনে আসলে তার সাথে অটোরিক্সায় ওঠে সাইফুল। পরে তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে কালীবাড়ি রোডের ট্রাফিক অফিসের বিপরীতে একটি ভবনে নিয়ে তাকে ধর্ষন করে। এ ঘটনায় গতকাল মামলা করা হলে বিচারক শুনানীর জন্য অপেক্ষমান রাখেন।
