3:41 pm , March 9, 2019
সংবাদপত্র হকার্স ইউনিয়নের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় গতকাল দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়েছে। বাদ জোহর বরিশাল সংবাদ পত্র হকার্স ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কীর্তণখোলার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ উপস্থিত ছিলেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ, আলম বুক স্টলের স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল সংবাদ হকার্স ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, প্রচার সম্পাদক ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন ফরিদ, কার্য নির্বাহী সদস্য আল আমিন, মো: সবুর খান প্রমুখ।
