3:15 pm , February 24, 2019
তজুমদ্দিন প্রতিবেদক ॥ তজুমদ্দিনে পুলিশ একটি বলগা হরিণ উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ ও বনবিভাগ যৌর্থভাবে হরিণটি চরে অবমুক্ত করে। ওসি ফারুক আহম্মদ বলেন, রবিবার দুপুরে মেঘনা নদীর সোনার চরের উত্তর মাথায় মিঠা পানির পান করতে আসলে পানির ¯্রােতে একটি বলগা (পুরুষ) হরিণ জেলেদের ইলিশ জালে জড়িয়ে যায়। এ সময় জেলেরা হরিণটি উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ চৌমুহনী এলাকা থেকে হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে উদ্ধারকৃত হরিণটি মেঘনা নদীর বাসন ভাঙ্গার চরে বনে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওসি ফারুক আহম্মদ, উপজেলা ফরেষ্ট অফিসার খন্দকার আরিফুল হক,এএসআই সুমন প্রমুখ।
