3:12 pm , February 11, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক \ আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে কনের চাচাকে ভ্রাম্যমান্য আদালতের বিচারক ছয় মাসের করাদÐ দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের ফিরোজ সরদারের মেয়ে রূপা আক্তার(১৪)কে গৌরনদী উপজেলার ইউনুস মিয়ার ছেলে মহাসিন মিয়ার সাথে শনিবার গভীর রাতে গোপনে বিয়ে পড়ায় হাফেজ জামাল সরদার। রোববার দুপুরে কনেকে তুলে দেয়ার জন্য তার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বাল্য বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ওই কনের বাড়িতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাসহ পুলিশ প্রশাসনকে পাঠান। পুলিশ গিয়ে কনের চাচা ফরিদ সরদারকে আটক করে নিয়ে আসে। রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের আদালতে কনের চাচা ফরিদ সরদারকে হাজির করলে আদালতের বিচারক বাল্য বিয়ে দেয়ার অপরাধে ফরিদকে ছয় মাসের করাদÐ দিয়েছে। তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
