3:24 pm , February 10, 2019
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বর্লাস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’র (বিএএএমএ) কার্যনির্বাহী পরিষদের বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সভা সংগঠনের সভাপতি ও রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বেশকিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংগঠনের সহ-সভাপতি সেলিমা আহমাদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সভায় আরো উপস্থিত ছিলেন-বামা’র সহসভাপতি মামুনুর রশীদ (রোড মাস্টার), নির্বাহী সদস্য ও প্রাক্তন সভাপতি ইফতেখার আহমেদ টিপু (ইফাদ অটোস), মো: শহিদুল ইসলাম (এইচএনএস হেভী), মো: আলী দীন (রানার মোটরস), প্রাক্তন সভাপতি আব্দুল মাতলুব আহমাদ (নিটল মোটরস), সাধারণ সদস্য মো: সাইদুর রহমান (বিভা টেক), তানভির আহমেদ (ইফাদ অটোমোবাইলস), সংগঠনের সচিব সরওয়ার এন এ খানসহ অন্য সদস্যরা। সভায় বামা সভাপতি হাফিজুর রহমান খান বলেন, ‘দেশের অটোমোবাইল শিল্পের সুষম বিকাশে যথাযথ নীতি নির্ধারণ সহ অন্যান্য সহায়তা পেতে সংগঠন কার্যকর ভূমিকা রাখবে এবং প্রয়োজনানুযায়ী বিভিন্ন মন্ত্রালয় ও মন্ত্রীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হবে। সংগঠনের সদস্যদের স্বার্থ সংরক্ষণেও নতুন কার্যনির্বাহী কমিটি কাজ করবে।’ খবর বিজ্ঞপ্তির
