3:26 pm , February 1, 2019
পরিবর্তন ডেস্ক ॥ রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পলাতক দুই জঙ্গি মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালিদকে জিজ্ঞাসাবাদ করবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি। এজন্য রূপনগর থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে। রিমান্ডে নিয়ে রিপন ও খালিদের কাছ থেকে নতুন কোনও তথ্য পেলে গুলশান হামলা মামলায় সম্পূরক চার্জশিট দেবে তদন্ত সংস্থা সিটিটিসি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
