3:19 pm , January 28, 2019
তজুমদ্দিন প্রতিবেদক ॥ তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনভর বিদ্যালয়ের মাঠে চলে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ। অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন জাবু, সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমনা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিক উল্যাহ, সাবেক প্রধান শিক্ষক বাবু সন্তোশ কুমার দাস, ম্যানেজিং কমিটির সদস্য শরীফ মোঃ আল-আমীন, নিরব পন্ডিত, মহিউদ্দিন ভুট্রো, সহকারি শিক্ষক মোঃ অহিদ উল্যাহ, তরিকুল ইসলাম, মোঃ রফিক, গনেশ চন্দ্র দাস, নীল রতন মজুমদার, আলো রায় প্রমুখ।
