3:18 pm , January 28, 2019
শরীর ও মস্তিষ্কের শক্তির প্রধান উৎস হলো গ্লুকোজ বা চিনি। প্রতিদিনের খাবার ও পানীয় থেকে শরীর তা সংগ্রহ করে পেটের ভেতর অগ্ন্যাশয় নামক গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যার কাজ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা।
হাইপোগ্লাইসেমিয়া শরীরের এমন একটি অবস্থা, যখন রক্তে গ্লুকোজের মাত্রাতিরিক্ত কমে যায়। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ঔষধ, কম খাদ্য গ্রহণ মাত্রাতিরিক্ত ব্যায়াম হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নন-ডায়াবেটিক (যাদের ডায়াবেটিক রোগ নেই) রোগীদেরও হাইপোগ্লাইসেসিয়া হতে পারে।
উপসর্গ
প্রচ- ক্ষুধা পাওয়া
দুর্বলতা
নিদ্রালুতা
মানসিক উদ্বিগন্তা
মাথা ঘোরানো
অতিরিক্ত ঘাম হওয়া
খিটখিটে মেজাজ
যেভাবে রোগ ধরা যায়
রোগের ইতিহাস, শারীরিক উপসর্গ এবং শারীরিক পরীক্ষা করে রোগ নিরূপন করা সম্ভব।
গ্রস্থণা: ডা. কে. এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস, বিসিএস, এমএস (অর্থোপেডিক সার্জারী)
পিজি হাসপাতাল, ঢাকা।
চেম্বার: রয়েল সিটি হাসপাতাল
ব্রাউন কম্পাউন্ড রোড, বরিশাল
