3:01 pm , December 31, 2019
চরফ্যাসন প্রতিবেদক ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চরফ্যাসন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নুরাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (আনারস প্রতীক) ৫হাজার ৬শ২৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের (নৌকা প্রতিক) মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৪হাজার ৪শত ৫৯ ভোট। আহাম্মদপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ( নৌকা প্রতীক) মো.ফখরুল ইসলাম ৫হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার চাপড়াশি (আনারস প্রতীক) পেয়েছেন ৩হাজার ২শত ১০ভোট। সোমবার রাত ৯টায় উপজেলা নির্বাচন অফিসার মো.রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ’ ভোটার বিভাজন নিয়ে দায়ের করা মামলায় দীর্ঘ ৪বছর ঝুলে থাকার পর আইনী জটিলতার অবসান ঘটিয়ে ইউনিয়ন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা তীব্র শীত উপেক্ষা করে স্বর্তস্পুত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ।
চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদ্্রাসা ইবতেদায়ী ও জেডিসি সেরা
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে ইবতেদায়ী ও জেডিসি সমাপনী পরিক্ষায় চরফ্যাসনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা । ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় ৯০ শতাংশ শিক্ষার্থী জি পি এ -৫ ফলাফল অর্জন করেছে । জে ডি সি তে চরফ্যাসনে একমাত্র জি পি এ – ৫ সহ প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছে ।
গতকাল প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রতিষ্ঠানটি ইবতেদায়ী ও জে ডি সি পরিক্ষায় ¯্রষ্ঠেত্ব পেয়েছে । ২০১৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে । বর্তমানে ৩ শ ” ৫০ জন শিক্ষার্থী রয়েছে ।
