২০১৯ আলোচনার শীর্ষে থাকা হত্যাকান্ড ২০১৯ আলোচনার শীর্ষে থাকা হত্যাকান্ড - ajkerparibartan.com
২০১৯ আলোচনার শীর্ষে থাকা হত্যাকান্ড

2:56 pm , December 31, 2019

খান রুবেল ॥ ১ জানুয়ারি একটি সুন্দর সকালের মধ্যে দিয়ে শুরু হয়েছিলো ২০১৯ সালের যাত্রা। আজ ভোরে সুর্যোদয়ের সাথে সাথে শুরু হবে আরেকটি নতুন বছরের যাত্রা। অর্থাৎ ক্যালেন্ডারের পাতায় চলে আসবে ২০২০। তবে বিদায় নেয়া ২০১৯ সালটি দক্ষিণাঞ্চলের জন্য বেশ আলোচিত-সমালচিত ছিলো। বিশেষ করে বছরের মধ্য এবং শেষ ভাগে কিছু হত্যাকান্ড কাপিয়ে তুলেছিলো গোটা দেশ।
যার মধ্যে অন্যতম বরগুনার রিফাত শরীফ হত্যাকান্ড। গত বছরের ২৬ জুন প্রকাশ দিবালকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রেমিকা মিন্নির সামনে প্রেমিক রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং ‘বন্ড গ্রুপ’। সেই ঘটনার ভিডিও দেশব্যাপী ছড়িয়ে পড়ে। যা নিয়ে সরকারের উচ্চ মহলও কেপে ওঠে। খোদ প্রধানমন্ত্রী নিজেই এই ঘটনায় দুঃপ্রকাশ এবং আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন। রিফাত হত্যাকান্ডের প্রধান ঘাতক নয়ন বন্ডের মৃত্যু হয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। তাছাড়া ঘটনার শেষভাগে হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে নিহতের স্ত্রী মিন্নির আসামী বনে যাওয়ার বিষয়টি আরও সমালচিত হয়।
এদিকে বছরের শেষভাগে আলোচনার বিষয় ছিলো বানারীপাড়ায় ট্রিপল মার্ডার। ৭ ডিসেম্বর পরকিয়া প্রেমিকের সাথে মিলে রাতের আধারে প্রবাসীর মা, বোন জামাই এবং দেবরকে হত্যা করে গৃহবধূ। এই ঘটনায় হত্যার পরিকল্পনাকারী এবং প্রধান ঘাতককে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
তার আগে দেশ জুড়ে উত্তাপ ছাড়ায় ভোলার বোরহান উদ্দিনে পুলিশ-মুসল্লি সংঘর্ষের ঘটনা। ফেসবুকে মহানবী (স.) অবমাননা করাকে কেন্দ্র করে ২০ অক্টোবর মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে বাধা দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হন ৫ জন। আহত হন অসংখ্য মানুষ।
এছাড়াও ২০১৯ সালের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে নবজাতকের ভ্রন উদ্ধারের ঘটনা। ১৮ ফেব্রুয়ারি পরীক্ষাগারে সংরক্ষিত ২১টি নবজাতকের ভ্রন উদ্ধারের ঘটনা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।
২২ মার্চ মাহেন্দ্র দুর্ঘটনায় ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রীসহ ৮ জন নিহতের ঘটনাও ছিলো বেশ আলোচিত। ১৯ এপ্রিল সদর উপজেলার চরমোনাইতে পরকিয়া প্রেমিককে সঙ্গে নিয়ে খুন করা হয় দলিল লেখক রিয়াজকে। ৩ জুন যাত্রীবাহী ফরহান লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাবুগঞ্জের যুবকের মৃত্যু। শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৯ জুন কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে চীনা নাগরিক ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং আহত চীনা নাগরিকের মৃত্যু।
১৩ জুন বরগুনায় ঘরে আগুন দিয়ে সন্তানকে পুড়িয়ে হত্যা, ১৫ জুলাই বরিশাল বিশ^বিদ্যালয় এলাকায় ট্রাফিক সার্জেন্ট কিবরিয়াকে চাপা দিয়ে হত্যা করে কাভার্ডভ্যান চালক। ১৯ জুলাই ঢাকা-বরিশাল নৌ রুটের সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা। ২ আগস্ট নগরীর কাশিপুরে পিকাপ চালককে হত্যা, ৬ আগস্ট নগরীর তেল ব্যবসায়ীকে বাবুগঞ্জে নিয়ে হত্যা করা হয়।
১০ অক্টোবর অতিরিক্ত মদপানে নগরীর ৩ যুবকের মৃত্যু হয়। ৮ আগস্ট র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গাঁজা মালেক নিহত হয়। ১১ নভেম্বর ঘূর্ণিঝড় ‘বুলবুলের প্রভাবে ভোলার মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ১০ জেলের লাশ মেহেন্দিগঞ্জে উদ্ধার। একই দিন বিয়ে না করায় তরুনীর গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা এবং ঢাকায় নেয়ার পরে মৃত্যু। এছাড়া ১ ডিসেম্বর বাবুগঞ্জে মুঠোফোন কেনার টাকা নিয়ে বিরোধের জের ধরে কিশোরকে আগুনিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT