2:53 pm , December 31, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশি। আর পাশের হার গত বছরের ন্যায় সমান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। তিনি জানান, ‘এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। সে হিসেবে এবারেও পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। যাদের মধ্যে থেকে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ জন আর ছাত্রী ৬০ হাজার ৯৮ জন। বিভাগের মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে বরগুনা জেলা। এ জেলায় পাশের হার ৯৯ দশমিক ১৮ ভাগ। আর সর্বনি¤œ ৯৫ দশমিক ৯ ভাগ পাশ করেছে ঝালকাঠি জেলায়।
এদিকে গত দুই বছরে বরিশাল বোর্ডে জেএসসি’র ফলাফলের পরিবর্তন আসেনি। তবে বেড়েছে জিপিএ-৫। এবার ৪ হাজার ৯৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর এর সংখ্যা ছিলো ৪ হাজার ৯০৬টি। যা এ বছরের থেকে ৪২টি কম।
অপরদিকে বিগত বছরের থেকে এবারের জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলো এক লাখ ১২ হাজার ৯৮৫ জন। আর গত বছর অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিলো এক লাখ ১৪ হাজার ৮৫৭ জন। যা এ বছরের থেকে ৮৭২ জন পরীক্ষার্থী বেশি।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ‘সার্বিক দিক থেকে এবার বরিশাল বোর্ডের ফলাফল সন্তোষজনক। কেননা এবার গড় পাশের হার না বাড়লেও জিপিএ-৫ বেড়েছে।
