নগরীতে গণতন্ত্র মুক্ত দিবসে মেয়রের নেতৃত্বে র‌্যালী নগরীতে গণতন্ত্র মুক্ত দিবসে মেয়রের নেতৃত্বে র‌্যালী - ajkerparibartan.com
নগরীতে গণতন্ত্র মুক্ত দিবসে মেয়রের নেতৃত্বে র‌্যালী

2:28 pm , December 30, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গণতন্ত্র মুক্ত দিবস পালন করেছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল থেকে নগরীর সদর রোডের শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় নেতৃবৃন্দ বলেন, যারা গণতন্ত্র ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। পরে বেলা ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নগরীর ৩০ ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকসহ অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT