2:47 pm , December 29, 2019
জাতীয় পার্টির বরিশাল মহানগর শাখাকে ঢেলে সাজানোর লক্ষ্যে এ্যাড. মরতুজা আবেদিনকে আহবায়ক, বশির আহমেদ ঝুনুকে যুগ্ম আহবায়ক ও গোলাম মোর্শেদ চুন্নুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মো. কাদের এমপি ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে আরো রয়েছেন আখতার হোসেন সপ্রু, আলতাফ হোসেন ভাট্টি, বাছেত তালুকদার, রফিকুল ইসলাম সবুজ, একেএম মোস্তফা, এবিএম হালিম হাওলাদার, কেএম শাহিন নুরে আলম সাজু, অধ্যাপক স্বপন কুমার বালা, নুর ই আলম সিদ্দিকি ও সবুর মৃধা। এছাড়াও সদস্য পদে রয়েছেন গোলাম কিবরিয়া টিপু এমপি, নাছরিন জাহান রতœা এমপি, এ্যাড. সরদার এনায়েতুর রহমান মোস্তফা, মো. নজমুল হোসাইন ফয়সাল, জহিরুল কবির শাহিন সহ ৫৮ জনকে সদস্য করা হয়। এই কমিটির নেতৃত্বে প্রতিটি উপজেলা কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে মহানগর নির্বাহী কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়। খবর বিজ্ঞপ্তির।
