লালমোহনে পুলিশের উদ্যোগে “অনুভূতির দেয়াল” লালমোহনে পুলিশের উদ্যোগে “অনুভূতির দেয়াল” - ajkerparibartan.com
লালমোহনে পুলিশের উদ্যোগে “অনুভূতির দেয়াল”

3:05 pm , December 27, 2019

লালমোহন প্রতিবেদক ॥ ‘সহানুভূতি নয়, বন্ধুত্বের অনুভূতি নিয়ে পাশে থাকতে চাই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের উদ্যোগে অনুভূতির দেয়াল স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে লালমোহন থানা কমপ্লেক্সের সামনে আনুষ্ঠানিকভাবে অনুভূতির দেয়ালের উদ্বোধন করেন তিনি। এসময় লালমোহন থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, অনুভূতির দেয়াল নামের এই ব্যানারের মাধ্যমে সমাজের অসহায় ও শীর্তাত মানুষের জন্য শীত বস্ত্রসহ বিভিন্ন জামা-কাপড় বিতরণ করা হবে। এছাড়াও সমাজের বিত্তবানরা অসহায় মানুষকে সহযোগিতা করতে পারবে এই অনুভূতির দেয়ালের মাধ্যমে। বিত্তবানরা তাদের পুরাতন কাপড় এখানে রেখে যেতে পারবে। যা সমাজের অসহায় মানুষ এখান থেকে সংগ্রহ করতে পারবে। অন্যদিকে এখানে জমা হওয়া বস্ত্রগুলো প্রতিদিন সন্ধ্যার পর বেড়িবাঁধ এলাকায় গিয়ে ছিন্নমূল ও শীতার্ত মানুষের কাছে পৌঁছে দিবে পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT