2:54 pm , December 27, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রিপোর্টাস ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান ও সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দাশগুপ্ত আশীষ, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টু, আজকের পরিবর্তন প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরন, রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, যমুনা টিভির বরিশাল ব্যুরো কাওসার হোসেন, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা প্রমূখ।
