শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের জমি বেদখল হতে দেব না-মেয়র সাদিক শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের জমি বেদখল হতে দেব না-মেয়র সাদিক - ajkerparibartan.com
শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের জমি বেদখল হতে দেব না-মেয়র সাদিক

3:10 pm , December 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার দাদাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াস করে এমন একটা মানুষ জীবিত থাকা অবস্থায় শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের জমি বেদখল বা বেহাত হতে দেব না। তিনি গতকাল সোমবার রাতে অমর একুশে গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদ এর জন্ম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন। মেয়র বলেন, বিভিন্ন মহল নানা উপায়ে প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারকে বির্তকিত করার চেষ্টা করছে। কারন দেশে চলমান উন্নয়ন যজ্ঞ ওই মহলটির সহ্য হচ্ছে না। তিনি এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান। হাসপাতাল রোডস্থ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই কৃতি সন্তানের ৮৬ তম জন্ম বার্ষিকিতে সভাপতিত্ব করেন বিদ্যালযের সভাপতি প্রবীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইমানুল হাকিম,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, কাজী মিরাজ ও সাইফুর রহমান মিরন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT