2:50 pm , December 22, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ শৈত প্রবাহ আর কনকনে শীতের রাতে নগরীর ৫ শতাধিক অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শনিবার দিনগত গভীর রাতে বরিশাল নদী বন্দর এলাকায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ওই কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষসহ সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।
